অভিমানী ছাত্রদল নেতাকে কাছে ডেকে নিলেন তারেক রহমান
Dhakanewsbd24
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতার ফেসবুকে অভিমানী পোস্টের পর তাঁকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ।
এর আগে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা (প্রধানমন্ত্রীর কার্যালয়) আব্দুস সাত্তার পাটোয়ারী ইব্রাহিম খলিল ফিরোজকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে নিজের ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে না পারার হতাশা প্রকাশ করেন এবং দলের অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাঁর পোস্টটি ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান এই ছাত্রনেতাকে কাছে ডেকে নেন এবং তাঁকে সান্ত্বনা দেন।

