নবোদয় প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের নতুন কমিটি গঠন, সভাপতি মঞ্জুর হোসেন ঈসা
Dhakanewsbd24
প্রকাশ: ১১ মে ২০২৬
রাজধানীর নবোদয় প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। এতে মোঃ মঞ্জুর হোসেন ঈসা-কে সভাপতি এবং ইঞ্জিনিয়ার মোঃ আসলাম আলী-কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান নিজেই সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
ঘোষিত কমিটিতে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা স্থান পেয়েছেন। অন্যান্য সদস্যরা হলেন—শিক্ষানুরাগী সদস্য এস এম মোমো, দাতা সদস্য হাবিবা আক্তার লিপি, গাজী দিলশাদ ও সাধবী আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন ও মোঃ আবু সাঈদ, এবং অভিভাবক প্রতিনিধি সেলিনা বেগম ও মোঃ জামাল হোসেন।
সভাপতির বক্তব্যে মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, “শিক্ষার মানোন্নয়ন এবং স্কুলের অবকাঠামোগত উন্নয়নে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিশেষ করে শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।”

