নারী বাউল শিল্পী হাসিনা সরকারের বিস্ফোরক অভিযোগ: প্রোগ্রামে অংশ নিতে হলে খাট কাপাতে হয়।
Dhakanewsbd24
২৬ নভেম্বর ২০২৫
মানিকগঞ্জের ঘিওরের সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করায় দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। ঘটনার পর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি তোলে। পরে বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে ডিবি পুলিশ মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নারী বাউল শিল্পী হাসিনা সরকার নতুন করে বাউল জগতের অন্ধকার দিক তুলে ধরে বিস্ফোরক অভিযোগ করেছেন।
এক ভিডিও বার্তায় তিনি জানান, নারী বাউল শিল্পীরা প্রোগ্রাম পেতে নিয়মিতই কুপ্রস্তাবের শিকার হন, এবং তাকেও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে তিনি অভিযুক্তদের নাম প্রকাশ করেননি।
হাসিনা সরকার বলেন,
“আমি বলতাম, ‘আমার তো প্রোগ্রাম নাই, একটু খেয়াল রাখেন’—জবাবে তারা বলত, ‘খেয়াল রাখতে হলে কথা শুনতে হবে, ডাকি যখন তখন আসতে হবে।’ আমি জানতে চাইতাম, ‘আসলে কী চান?’ তারা বলত, ‘এইটা কি ভেঙে বলতে হবে?’ তখন আমি বলে দিতাম—মাফ করবেন, ইজ্জত বিক্রি করে আমার প্রোগ্রাম দরকার নেই।”
তিনি আরও অভিযোগ করেন,
“পুরুষ বাউলরা বলত, ‘বেডে যাও, গান গাও।’ আমি বাউল শিল্পী হিসেবে বলতে চাই—এখন বাউল জগতে এমন অবস্থাই তৈরি হয়েছে। আমাকে কেউ না ডাকলেও কিছু যায় আসে না। আমাকেও বহুবার এই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে। তারা বলত, ‘আমাদের কথা শুনলে বায়না দেব।’”
হাসিনা সরকারের এই অভিযোগ বাউল সমাজে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

