ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নিউইয়র্কে প্রধান উপদেষ্টা: যুবশক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়

admin
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

নিউইয়র্কে প্রধান উপদেষ্টা: যুবশক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়

Dhakanewsbd24
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ‘যুবদের জন্য বিশ্ব কর্মসূচি’র ৩০তম বার্ষিকীতে আয়োজিত বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যুবশক্তির অন্তর্ভুক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, বেকারত্বই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিশেষ করে নিম্ন আয়ের দেশে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের জাতীয় যুব উদ্যোক্তা নীতি, সংস্কার কমিশনে যুব অংশগ্রহণ এবং জাতীয় নীতি প্রতিযোগিতার উদ্যোগের কথা তুলে ধরেন।

ইউনূস সতর্ক করে বলেন, কোনো দেশ একা যুবশক্তিকে ক্ষমতায়িত করতে পারবে না, এজন্য বৈশ্বিক সহযোগিতা অপরিহার্য। সুযোগ পেলে যুবরাই ভবিষ্যৎকে সঠিক পথে এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।