ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নির্বাচন কবে, জানালেন প্রেস সচিব

admin
অক্টোবর ৩১, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কবে, জানালেন প্রেস সচিব
Dhakanewsbd24 ডেস্ক
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে আছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করছে, তবে আমরা এসবকে হুমকি হিসেবে দেখছি না। দেশ ও জনগণের জন্য যা উত্তম, প্রধান উপদেষ্টা তাই করবেন।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারের পতন ও গণঅভ্যুত্থানে নারী ও পুরুষ একসঙ্গে রাজপথে সংগ্রাম করেছে। এখন নারীরা আর পিছিয়ে নেই; রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছে।”

এ সময় প্রেস সচিব আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের তারিখ ঘোষণা করবে।