ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা মির্জা ফখরুলের

admin
অক্টোবর ১৫, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
Dhakanewsbd24
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “পিআর ব্যবস্থা মেনে নেবে না—এই কারণে নির্বাচন বন্ধ করার চেষ্টা করা হতে পারে। আমাদের একটাই ভয়—এর ফলে যেন নির্বাচন বন্ধ না হয়ে যায়।”

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক, কর্মচারী, সুধীসমাজ ও হাজীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “এই নির্বাচন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য চায় না। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক। সেনাবাহিনীও চায় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক। দেশের প্রত্যেকটি মানুষ চায় নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না। তাই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।”

ভারাক্রান্ত কণ্ঠে তিনি আরও বলেন, “এত আন্দোলন, এত দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, সড়ক অবরোধ করছে—এই সরকার এত দাবিদাওয়া পূরণ করবে কীভাবে? আগে দেশে নির্বাচিত সরকার আসুক, তারপর এসব দাবি তুলে ধরুন।”

শিক্ষকদের দাবি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “শিক্ষকদের দাবি-দাওয়া ন্যায়সঙ্গত। নির্বাচনে জয়ী হয়ে আমরা ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে। এর মাধ্যমে শিক্ষকদের সব সমস্যা সমাধান হবে।