ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নির্বাচন বানচালের হুমকি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

admin
আগস্ট ১২, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন বানচালের হুমকি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
Dhakanewsbd24  
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ,

কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতি উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জন্য প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। 

এর মাঝেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কেআইববিতে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ, ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হলে কবরে থাকা আমার ভাইয়ের জীবন ফেরত দিতে হবে। হাসপাতালে থাকা আমার ভাইয়ের হাত ফেরত দিতে হবে।

এদিকে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষে ত্রয়োদশ নির্বাচনে সম্ভাব্য ভোটারের সংখ্যা দাঁড়াতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন (জন্মতারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত সব ভোটারসহ)।
আসন্ন নির্বাচনে সম্ভাব্য ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্রসহ মোট ৪৫ হাজার ৯৮টি ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ১৯ হাজারটি অতিরিক্ত ভোটকক্ষসহ মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি ভোটকক্ষ হতে পারে।