নিষিদ্ধ সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম তুলিব গ্রেফতার।
ঢাকা, ৭ আগস্ট ২০২৫:
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগের সাবেক এক সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত তিনটার দিকে দক্ষিণখান থানা কাওলায় পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের ঘনিষ্ঠ অনুসারী। তার বিরুদ্ধে ‘ছাত্র গণঅভ্যুত্থান’-এর সময় সংঘটিত এক ছাত্র হত্যাকাণ্ডের মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

