ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পরীমনির সঙ্গে প্রান্তরের সেপারেশন

admin
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

পরীমনির সঙ্গে প্রান্তরের সেপারেশন

বিনোদন ডেস্ক
dhakanewsbd24
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬,

গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার। এরই মধ্যে শেষ হয়েছে ফিকশনটিতে প্রান্তরের অংশের দৃশ্যধারণ।

গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তবে সংশ্লিষ্টদের ভাষ্য, গল্পের গুরুত্বপূর্ণ একটি অংশজুড়ে থাকছে প্রান্তরের চরিত্র।

‘সেপারেশন’-এ প্রান্তরের পাশাপাশি অভিনয় করছেন পরীমনি, ইমতিয়াজ বর্ষণ, নিরব হোসেন ও শার্লিন ফারজানা। এর মধ্যে পরীমনির সঙ্গে প্রায় চার বছর পর আবারও গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় কাজ করছেন। এর আগে নির্মাতার ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি।

পরীমনির সঙ্গে প্রান্তরের ‘সেপারেশন’, যা জানা গেল
সম্প্রতি শুটিং সেট থেকে একটি ছবি প্রকাশ করে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বিসমিল্লাহ, সেপারেশন গিয়াসউদ্দিন সেলিম’। এরপর থেকেই ওয়েব ফিকশনটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

‘সেপারেশন’ মুক্তি পাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।