ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি তারকা-দম্পতি গ্রেপ্তার

admin
অক্টোবর ২০, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি তারকা-দম্পতি গ্রেপ্তার

Dhakanewsbd24 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৫

বিশ্বব্যাপী জনপ্রিয় একটি পর্নো প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে পর্নোগ্রাফি কনটেন্ট আপলোডের অভিযোগে বাংলাদেশি এক তারকা-দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বান্দরবান জেলায় রবিবার (১৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া দম্পতি বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও বিদেশি ওয়েবসাইটে আপলোড করতেন। তাদের পরিচালিত ওয়েবপ্ল্যাটফর্মটি বর্তমানে বিশ্বের শীর্ষ পর্নো সাইটের মধ্যে অন্যতম স্থানে অবস্থান করছে।

তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি তারা নিয়মিত পর্নোগ্রাফি তৈরি ও প্রচার করতেন। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”

সূত্র জানায়, অনলাইন-ভিত্তিক এই কার্যক্রমের মাধ্যমে তারা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছিলেন। শুধু নিজেরাই কনটেন্ট তৈরি নয়, বরং আরও অনেককে এ কাজে যুক্ত হতে উৎসাহিত করছিলেন, যার মাধ্যমে একটি গোপন নেটওয়ার্ক গড়ে ওঠে।

উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিসেন্ট তাদের পর্নো কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশ করে।

বাংলাদেশে পর্নোগ্রাফি উৎপাদন ও প্রচার কেন অপরাধ?
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ, বিতরণ বা প্রচার—সবই দণ্ডনীয় অপরাধ। এর শাস্তি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও আর্থিক জরিমানা।