ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পুলিশের সুনাম অর্জনে একাই লড়ছেন ডিসি মাসুদ আলম

কাজী আবির আসলাম
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পুলিশের সুনাম অর্জনে একাই লড়ছেন ডিসি মাসুদ আলম

Dhakanewsbd24 |
প্রকাশ :৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাঙা হাত নিয়েও নিরাপত্তা তদারকি করছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি দায়িত্ব পালন করছেন।

গত ২৭ আগস্ট শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পালনের সময় আহত হন মাসুদ আলম। এতে তার ডান হাত ভেঙে যায় এবং পরে পুলিশ হাসপাতালে প্লাস্টার করা হয়।

ডিসি মাসুদ আলম বলেন,

> “ছুটি না নিয়েও দায়িত্ব পালন করছি। ব্যক্তিগত কষ্ট হলেও বৃহৎ স্বার্থে গুরুত্বপূর্ণ মুহূর্তে মাঠে থেকেই কাজ করতে হচ্ছে।”

হাতের প্লাস্টার খুলতে কত সময় লাগবে জানতে চাইলে তিনি জানান, চিকিৎসক প্রথমে তিন সপ্তাহ সময় বলেছিলেন। ১৪ দিন পর আরেকটি এক্স-রে করার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,

> “সকাল থেকে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কমিশন যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই সহযোগিতা দিচ্ছি।”

ভুয়া আইডি কার্ডে আটক প্রসঙ্গে ডিসি মাসুদ আলম জানান,

> “এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক দুজন ভুয়া আইডি কার্ড দেখিয়ে প্রবেশের চেষ্টা করেছিল। তাদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এর আগে সোমবার রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয়পত্র নিয়ে প্রবেশের চেষ্টা করার সময় দুজনকে আটক করে পুলিশ।