ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

প্রাণের একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ

admin
জানুয়ারি ১৪, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

প্রাণের একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ
Dhakanewsbd24
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬
অমর একুশে বইমেলা-২০২৬ আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। মেলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে।
বুধবার বাংলা একাডেমিতে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে গঠিত পরিচালনা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির সচিব ড. সেলিম রেজা।
ড. সেলিম রেজা আমার দেশ–কে জানান, প্রথম বৈঠকে মেলার সময়সূচির পাশাপাশি সার্বিক প্রস্তুতি, স্টল বরাদ্দ, ইভেন্ট ব্যবস্থাপনা এবং পরিচালনাগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, “প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।”
স্টল বরাদ্দ প্রসঙ্গে তিনি জানান, আগামী ১৬ জানুয়ারি বইমেলার স্টল বরাদ্দের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কতটি স্টল বরাদ্দ দেওয়া হবে, তা আবেদন সংখ্যার ওপর নির্ভর করবে।
স্পন্সর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এবারের বইমেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ‘বর্তমান বাংলা লিমিটেড’–কে। স্পন্সর সংক্রান্ত বিষয়গুলো তারাই দেখভাল করবে।
উল্লেখ্য, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছর ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে বাংলা একাডেমি ঘোষণা দেয়, ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত নির্ধারিত সময়েই অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।