ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

প্লিজ কেউ ছেড়ে যাইয়েন না’ স্লোগান নিয়ে শিবিরের ব্যঙ্গ

admin
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

প্লিজ কেউ ছেড়ে যাইয়েন না’ স্লোগান নিয়ে শিবিরের ব্যঙ্গ
Dhakanewsbd24
ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট উক্তি “প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না” ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনের ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

ভিডিওতে দেখা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটজন শিক্ষার্থী আবিদুল ইসলামের বক্তব্যকে ব্যঙ্গ করে উপস্থাপন করছেন। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন—ওমর ফারুক (ইইই ২০-২১), নাহিদ হাসান (আল কুরআন ২০-২১), নাইমুর রহমান (অর্থনীতি ২১-২২), সোহান (ল ১৭-১৮), রোকনুজ্জামান রোকন (মার্কেটিং ১৯-২০), মোজাম্মেল (দাওয়াহ ২১-২২), আবদুল্লাহ নুর মিনহাজ (আল হাদিস ২০-২১)। তারা সবাই ইবি শাখা ছাত্র শিবিরের কর্মী বলে জানা গেছে।

অভিযুক্তদের দাবি, ডাকসু নির্বাচনের সময় একটি ভিডিওতে এক ছাত্রী আবিদুলকে উদ্দেশ্য করে বলেছিলেন, “ভাইয়া হারেন-জিতেন, ছেড়ে যাইয়েন না।” জবাবে আবিদুল বলেন, “তোমার ভাই ছেড়ে যাওয়ার মানুষ না।” মূলত এসব ভিডিও থেকেই তারা ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরি করেছেন।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে নাহিদুর রহমান এক শিক্ষার্থীর ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করেন। পোস্ট করার তিন দিন পর, শুক্রবার রাতে এটি ভাইরাল হয়ে পড়ে। এরপর ছাত্রদল নেতাকর্মী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ক্ষোভ প্রকাশ করেন।

এ নিয়ে নিজের ফেসবুকে আবিদুল ইসলাম খান লেখেন, “পাঁচজন শহীদের রক্তে ভেজা ঐতিহাসিক এই লাইনটুকুও শিবিরের উগ্রতা থেকে রেহাই পায়নি। আমি বিশ্বাস করি, এই উগ্রতায় পুরো জাতি লজ্জিত হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা মন্তব্য করেন, “আবিদ জুলাইয়ের উত্তাল সময়ে বলেছিলেন—‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাবেন না’। কিন্তু আমরা একসাথে থাকতে পারিনি। বিভক্ত হয়ে গেছি। তাই বলে ঐক্যের বাণী মিথ্যা হয়ে যায় না।”

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী লেখেন, “আবিদের রাজনীতি আপনার পছন্দ নাও হতে পারে। কিন্তু সে জুলাইয়ের নিবেদিতপ্রাণ যোদ্ধা। তার বক্তব্যটি ঐ সময়ের এক অনবদ্য দলিল।”

এদিকে আবিদুল ইসলামের উক্তিকে ব্যঙ্গ করে ভিডিও বানানোর প্রতিবাদে শনিবার দুপুর দেড়টায় ইবি ক্যাম্পাসের বটতলায় মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী। পাশাপাশি শাস্তির দাবি জানিয়ে শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগও জমা দিয়েছে।