বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরে
DhakaNewsBD24
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় অমর একুশে বইমেলা-২০২৬ এ বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। আলোচনার পর সিদ্ধান্ত হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের সময়সূচি বিবেচনায় মেলা চলবে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

