ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের কমিটিতে যুবলীগ নেতা, চাউর নানা আলোচনা

admin
অক্টোবর ২৩, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের কমিটিতে যুবলীগ নেতা, চাউর নানা আলোচনা

Dhakanewsbd24
স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫

বগুড়ায় সদ্য ঘোষিত জিয়া সাইবার ফোর্সের নির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন যুবলীগের সাবেক নেতা নূর আলম। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও নানা মুখরোচক মন্তব্য।

মঙ্গলবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় সভাপতি কে. এম. হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির নির্বাহী সদস্য তালিকায় নূর আলমের নাম রয়েছে। সূত্র জানায়, তিনি পূর্বে মাঝিরা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।

যুবলীগ সূত্রে তথ্য

অনুসন্ধানে জানা গেছে, নূর আলম শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কমিটির তৎকালীন সাধারণ সম্পাদক আল আমিন বলেন,
“নূর আলম মাঝিরা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন, আর আমি সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং দল পরিবর্তন করেছেন।”

জিয়া সাইবার ফোর্সের প্রতিক্রিয়া

বগুড়া জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিক লিটন বলেন,
“বিষয়টি আমাদের জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের প্রতিক্রিয়া

বুধবার বিষয়টি সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনায় আসে। জেলার একাধিক রাজনৈতিক কর্মী ও সাংবাদিকের মতে, নূর আলম ছিলেন যুবলীগের প্রভাবশালী ও মারমুখী নেতা। তবে তিনি বিদেশে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নূর আলমের নতুন দায়িত্ব গ্রহণের খবরে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে নতুন প্রশ্ন—তিনি কি এখন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করলেন?

পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন।