ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বদরুদ্দীন উমর এদেশের স্বাধীন বিবেকের প্রতীক: তারেক রহমান

admin
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বদরুদ্দীন উমর এদেশের স্বাধীন বিবেকের প্রতীক: তারেক রহমান

Dhakanewsbd24
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের বামপন্থী প্রগতিশীল রাজনীতির পথিকৃৎ বদরুদ্দীন উমর ছিলেন এদেশের স্বাধীন বিবেকের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার এক শোকবার্তায় তিনি বলেন, রাজরোষ ও হুমকির মুখেও বদরুদ্দীন উমর তাঁর আদর্শ থেকে একচুলও সরে আসেননি। স্বৈরতন্ত্রকে উপেক্ষা করে তিনি আজীবন নির্ভয়ে মত প্রকাশ করেছেন। “তিনি এদেশে স্বাধীন বিবেকের এক প্রতীক হয়ে থাকবেন”—উল্লেখ করেন তারেক রহমান।

শোকবার্তায় তিনি আরও বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে গণতন্ত্রের সংগ্রামে বদরুদ্দীন উমরের চিন্তা, লেখনী ও সক্রিয় ভূমিকা ছিল অবিস্মরণীয়। তাঁর গবেষণাধর্মী রচনাসমূহ জাতির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাসে এক অমূল্য সম্পদ হিসেবে থেকে যাবে।

রোববার সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে বদরুদ্দীন উমরকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

তারেক রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।