ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বয়কটের ডাক: দুর্নীতি ও ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ক্ষুব্ধ বিএনপি কর্মী মাসুম বিল্লাহ

admin
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বয়কটের ডাক: দুর্নীতি ও ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ক্ষুব্ধ বিএনপি কর্মী মাসুম বিল্লাহ

DhakaNewsBD24 Desk
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫

দলীয় পদবাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন বিএনপির একনিষ্ঠ কর্মী মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ ও গুম-কারাবরণকারী কর্মী হিসেবে পরিচয় দিয়ে সামাজিক ও রাজনৈতিক বয়কটের আহ্বান জানিয়েছেন।

মাসুম বিল্লাহ অভিযোগ করেন, “৩৬ জুলাইয়ের পর যাদের জীবনমান হঠাৎ পাল্টে গেছে, যারা নতুন গাড়ি, ব্র্যান্ডের পোশাক ব্যবহার করছেন— তারা পদবাণিজ্য, স্বজনপ্রীতি, তদবীর ও দুর্নীতির মাধ্যমে দলে আধিপত্য বিস্তার করছেন। সাধারণ কর্মীরা বঞ্চিত হচ্ছেন।”

তিনি সতর্ক করে বলেন, জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত চাঁদাবাজ ও টেন্ডারবাজদের শিগগিরই জনগণ ঘেরাও করে কঠোর প্রতিবাদ জানাবে। একই সঙ্গে তিনি বাড়িওয়ালা ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, যেন এসব বিতর্কিত ব্যক্তিকে আশ্রয়-প্রশ্রয় না দেওয়া হয়।

ঘোষণায় তিনি আরও বলেন, “আমাদের প্রতিবাদ হবে প্রকাশ্য, সাহসী এবং সরাসরি। কোনো গোপন ফেসবুক আইডি বা ভূঁইফোড় অনলাইন চ্যানেলের মাধ্যমে কুপ্রচার নয়।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অটল আস্থা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নেই তারা লড়াই চালিয়ে যাচ্ছেন।

শেষে তিনি শ্লোগান তোলেন—
বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।