ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ

admin
আগস্ট ১৯, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ

Dhakanewsbd24 | ১৯ আগস্ট ২০২৫

বাংলাদেশে আন্তর্জাতিকমানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে নির্বাচন কমিশনকে সহায়তা করবে সংস্থাটি।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। পাশাপাশি সেপ্টেম্বরে বাংলাদেশে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল পাঠানো হবে।

> “আমরা আশা করি, আসছে নির্বাচন হবে আন্তর্জাতিকমানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। নির্বাচন পর্যবেক্ষণ আমাদের কাছে অগ্রাধিকার। গণতন্ত্রের সঙ্গে সবসময় ইইউ আছে।” — মাইকেল মিলার

রাষ্ট্রদূত আরও বলেন, নির্বাচনকে সহায়ক করতে শিক্ষা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে ইইউ। একই সঙ্গে ভুয়া তথ্য, বিভ্রান্তি ও ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায়ও সহযোগিতা করা হবে।

এর আগে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে।