ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা, কিন্তু প্রশ্নবিদ্ধ পরিচয়: ড. ফয়জুল হক কি আদৌ বিএনপির নেতা ছিলেন?

কাজী আবির আসলাম
জুলাই ১২, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা, কিন্তু প্রশ্নবিদ্ধ পরিচয়: ড. ফয়জুল হক কি আদৌ বিএনপির নেতা ছিলেন?

সম্প্রতি ড. ফয়জুল হক নামে একজন ব্যক্তি মালয়েশিয়া বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও ট্রল।

অনেকেই দাবি করেছেন, ড. ফয়জুল হক আদৌ কখনও বিএনপির কোনো সংগঠনের দায়িত্বে ছিলেন না। বরং বিএনপির ব্যানার ব্যবহার করে তিনি নিজেকে পরিচিত করার চেষ্টা করতেন। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে অভিযোগ করেছেন, তিনি প্রকৃতপক্ষে জামায়াতে ইসলামী মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং বিএনপির ছায়ায় থেকে জামায়াতের হয়ে কাজ করতেন।

সম্প্রতি তাকে চরমোনাইর একটি প্রোগ্রামে অংশ নিতে দেখা গেছে, যেখানে তিনি চরমোনাই পন্থী বক্তব্য দিয়েছেন। এতে করে অনেকের ধারণা, তিনি এখন চরমোনাইর রাজনীতির দিকে ঝুঁকেছেন। ফেসবুকের বিভিন্ন পোস্ট ও মন্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, তার এই পদত্যাগকে অনেকে “জাতির সঙ্গে তামাশা” হিসেবে আখ্যায়িত করেছেন। কেউ কেউ তাকে সরাসরি “রাজনীতির হাসির পাত্র” বলেও উল্লেখ করছেন।

তবে ড. ফয়জুল হক নিজে এখনও এসব সমালোচনার সরাসরি জবাব দেননি। বিএনপির পক্ষ থেকেও তার পদ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ফলে এই ঘটনার সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে নানা প্রশ্ন থেকেই যাচ্ছে।