ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিচার ও ফাঁসির দাবিতে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরতের আহ্বান, বাড্ডায় জাগপার সড়ক অবরোধ

admin
আগস্ট ৬, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিচার ও ফাঁসির দাবিতে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরতের আহ্বান, বাড্ডায় জাগপার সড়ক অবরোধ

ঢাকা, ৬ আগস্ট ২০২৫ —
বিচারের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে দলটির নেতাকর্মীরা গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় এ কর্মসূচি পালন করেন। এর আগে সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জাগপা। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিলেও গুলশান-বাড্ডা লিংক রোডে পুলিশি বাধার মুখে পড়ে।

এসময় দলটির নেতাকর্মীরা ওই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। পুলিশের অনুরোধে পরবর্তীতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি স্থগিত করে জাগপা। দুপুর ১২টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।

জাগপা নেতাদের দাবি, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং পরে ভারতে আশ্রয় নেন।

গত ৩০ জুন জাগপা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা দেয় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদ ও তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিতে।