ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেল আসবাবপত্র ও নথিপত্র

admin
নভেম্বর ১২, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেল আসবাবপত্র ও নথিপত্র

Dhakanewsbd24 | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে গ্রামীণ ব্যাংকের একটি শাখা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে টাকার ভল্ট অক্ষত রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন বলেন, “রাত দুইটার দিকে বাইরে থেকে কেউ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে আমাদের জানালে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নেভায়।”
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি শহীদুল ইসলাম) বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।”