ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিসিএস গেজেটবঞ্চিতদের অনশনস্থল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

admin
অক্টোবর ২৩, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিসিএস গেজেটবঞ্চিতদের অনশনস্থল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

Dhakanewsbd24
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬

বিসিএস গেজেটবঞ্চিতদের অনশনস্থল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের
রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতের অনশন থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে অনশনস্থল থেকে আটক করা হয়। বিষয়টি নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন নিশ্চিত করেছেন।

আটক ছাত্রলীগ নেতারা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখার সাবেক সহসম্পাদক ফেরদৌস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, হলের পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সহসভাপতি আকরাম গাজী হৃদয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বলেন, ‘দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে তারা এখানে বসেছিল। আমরা সচেতন শিক্ষার্থীরা তাদের পরিচয় জানতে পেরে পুলিশে সোপর্দ করেছি। তারা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।’

এ দিকে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে শাহবাগ থানায় নেয়া হয়। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে অনশন কর্মসূচি শুরু করেন ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা।