ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বেগম জিয়ার জন্মদিনে গাজীপুরে দোয়া মাহফিল,প্রধান অতিথি গাজীপুর ৬ আসনের মধ্যমণি আরিফ হোসেন হাওলাদার।

কাজী আবির আসলাম
আগস্ট ১৬, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

বেগম জিয়ার জন্মদিনে গাজীপুরে দোয়া মাহফিল,প্রধান অতিথি গাজীপুর ৬ আসনের মধ্যমণি আরিফ হোসেন হাওলাদার।

Dhakanewsbd24 গাজীপুর প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টঙ্গী ইসমাইল আলী সিনিয়র মাদ্রাসা মাঠে ৪৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও গাজীপুর-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আরিক হোসেন হাওলাদার। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। আজ তাঁর সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

প্রার্থী আরিফ হোসেন হাওলাদার সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। তিনি ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন, যা সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে। এতে করে তাকে গাজীপুর-৬ আসনে মনোনয়ন দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার দাবি জোরদার হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।