ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি

ব্রেকিং নিউজ বিমানের ‘১০ চাকা চুরি’

কাজী আবির আসলাম
আগস্ট ২১, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রেকিং নিউজ

বিমানের ‘১০ চাকা চুরি’

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ১০টি চাকা নিখোঁজ হওয়ার ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় একটি জিডি করা হয়েছে। অভিযোগ উঠেছে, বিমানের দুই কর্মী এসব চাকা ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে দিয়েছেন। প্রতিটি চাকার দাম ৫ থেকে ১৫ হাজার ডলার, অর্থাৎ প্রায় কোটি টাকার সম্পদ বেচাকেনার অভিযোগ উঠেছে।

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, বিমানের পক্ষ থেকে জিডি করা হয়েছে, পুলিশ তদন্ত করছে। এদিকে, সাম্প্রতিক সময়ে বিমানের বারবার যান্ত্রিক ত্রুটি ও ফ্লাইট বিপর্যয়ের মধ্যে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে জাতীয় পতাকাবাহী সংস্থার রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে।