ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মাইলস্টোন ট্র্যাজেডি: আরোগ্য লাভ করে বাড়ি ফিরলো শ্রেয়া ঘোষ

admin
আগস্ট ৩, ২০২৫ ২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

মাইলস্টোন ট্র্যাজেডি: আরোগ্য লাভ করে বাড়ি ফিরলো শ্রেয়া ঘোষ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় দগ্ধ দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া ঘোষ (৮) অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে শনিবার (২ আগস্ট) তাকে ছাড়পত্র দেওয়া হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “শ্রেয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাই আজ তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনও ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।”

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন।