ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মানবতাবিরোধী অপরাধে ২৩ সেনা কর্মকর্তাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

admin
অক্টোবর ৯, ২০২৫ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মানবতাবিরোধী অপরাধে ২৩ সেনা কর্মকর্তাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

Dhakanewsbd24
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ২৩ জন সেনা কর্মকর্তা ও ৫ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

বুধবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গুম ও নির্যাতনের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। উভয় মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীর নাম রয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন ও ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ।

সামরিক কর্মকর্তাদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক—লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হকের নাম রয়েছে।

এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম (অব.), মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবীর আহাম্মদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, কর্নেল কে এম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মখছুরুল হক (অব.)।

প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সংশোধিত আইনের আওতায় আসামিরা কোনো সরকারি বা সামরিক পদে থাকতে পারবেন না।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে বিরোধী রাজনৈতিক দলের বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ গুম ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এসব ঘটনার তদন্তে গতি আসার পর ট্রাইব্যুনাল এই মামলাগুলো আমলে নেয়।