ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মানবতা, মানবিকতা ও উদারতার প্রতীক আরাফাত রহমান কোকো

কাজী আবির আসলাম
আগস্ট ১৩, ২০২৫ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মানবতা, মানবিকতা ও উদারতার প্রতীক আরাফাত রহমান কোকো

বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শনে আধুনিক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আজ ৫৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কিছু কথা।

মানুষ মানুষের জন্য—এটাই মানবতার আসল শিক্ষা। একে অপরের উপকারের মধ্য দিয়েই মানবতার উদারতা প্রমাণিত হয়। কাউকে অপমানিত করা বা অবহেলায় দূরে ঠেলে দেওয়া মানবতার সৌন্দর্যকে কখনো জাগ্রত করে না। আলোকিত মানুষ হওয়ার পাশাপাশি আলোকিত মানবতার ফেরিওয়ালা হওয়াও সমান গুরুত্বপূর্ণ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতিতে সরাসরি যুক্ত না হয়েও রাষ্ট্রনায়কদের গুণাবলি অর্জন করেছিলেন। তিনি ন্যায়সঙ্গত মানবিকতার এমন সব উদাহরণ রেখে গেছেন, যা তার আগে খুব কম মানুষই করতে পেরেছেন।

শেখ হাসিনার নেতৃত্বে ২১ বছর পর আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনসহ প্রতিহিংসামূলক কর্মকাণ্ড শুরু করে। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নামের সঙ্গে নিজেদের পরিবারের সদস্যদের নাম যুক্ত করা হয়। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাতায়াতের জন্য ব্যবহৃত লেকের উপর ভাসমান বেলি ব্রিজও সরিয়ে দেওয়া হয়।

এর বিপরীতে আরাফাত রহমান কোকো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ঢাকা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলেও তিনি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেননি। বরং প্রায় পরিত্যক্ত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করেন—যা আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট ভেন্যু।

আরাফাত রহমান কোকো সামাজিক, স্থানীয় ও ব্যক্তিগত পরিসরে সবসময় ইতিবাচক ভূমিকা রেখে গেছেন। মহান আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।

মানব সম্প্রদায় ও মানবতা—দুটি পৃথক শব্দ হলেও একই সূত্রে গাঁথা। যেমন ফুলের বাগানে ফুল শুধু নিজের জন্য ফোটে না, তেমনি মানুষও কেবল নিজের জন্য বাঁচে না। মানবতা, মানবিকতা ও উদারতার কারণে মানুষ মৃত্যুর পরও অমর হয়ে থাকে। এই মহৎ গুণ কতজনই বা অর্জন করতে পারেন? মরহুম আরাফাত রহমান কোকো তা অর্জন করে গেছেন। তিনি আমাদের জন্য এক উজ্জ্বল উদাহরণ, যিনি তার কর্মের মহিমায় আমাদের মাঝে চির অমর হয়ে থাকবেন।