ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মিরপুরে অফিসের নিচে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি

admin
জুলাই ৮, ২০২৬ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মিরপুরে অফিসের নিচে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি
Dhakanewsbd24
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর–১০ এর চৌরঙ্গী মার্কেটের নিচে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় সিজুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এ ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ শান্ত ভূঁইয়া নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্বেচ্ছাসেবক দল নেতা সিজু তার অফিসের নিচে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ জাকির হোসেন শান্তর নেতৃত্বে ৩ থেকে ৪ জন সিজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। গুলিতে তার কোমড় এবং দুই পায়ে জখম হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে আগ্নেয়াস্ত্রসহ শান্ত ভূঁইয়া নামের এক যুবককে আটক করেন।এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শান্ত ভূঁইয়াকে গ্রেপ্তার করে এবং আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় শান্তর কাছ থেকে একটি বিদেশি রিভলভার এবং ৪ চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আহত সিজু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।