মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
Dhakanewsbd24
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫
রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার একটি সিংহ খাঁচা থেকে বেরিয়ে গেছে। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বের হয় বলে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।
পরিচালক সাংবাদিকদের বলেন, “সিংহটি চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি; এটি চিড়িয়াখানার ভেতরেই অবস্থান করছে। তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপদভাবে ধরার চেষ্টা চলছে।”
ঘটনার পর চিড়িয়াখানার ভেতরে থাকা দর্শনার্থীদের দ্রুত বাইরে বের করে দেওয়া হয়েছে।
সিংহটি কীভাবে খাঁচা থেকে বের হলো—এ প্রশ্নে পরিচালক জানান, খাঁচার গ্রিল ভাঙা বা ফাঁকা নেই। ধারণা করা হচ্ছে, খাঁচার দরজায় তালা সঠিকভাবে লাগানো হয়নি।
ঘটনা তদন্তে রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে।

