ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি

মেট্রো স্টেশনের পিলার থেকে বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, মেট্রো চলাচল বন্ধ

admin
অক্টোবর ২৬, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মেট্রো স্টেশনের পিলার থেকে বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, মেট্রো চলাচল বন্ধ

Dhakanewsbd24 | নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম (৩২) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুপুর থেকেই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে হাঁটার সময় উপর থেকে ভারী বেয়ারিং প্যাড পড়ে তার মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুর জেলায় বলে জানা গেছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “মেট্রো স্টেশনের পিয়ার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর ওপর আঘাত করলে তিনি স্পট ডেড হন। ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, এ দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেয়ারিং প্যাডটি পড়ে পাশের ফুটপাতে থাকা একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগেও দুর্ঘটনা

গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট-বিজয় সরণি অংশে মেট্রো ভায়াডাক্টের চারটি স্প্রিংয়ের একটি সরে যাওয়ার ঘটনা ঘটে, যা নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল।

বেয়ারিং প্যাড কী?

বেয়ারিং প্যাড বিশেষ ধরনের শক্ত রাবার দিয়ে তৈরি, যা মেট্রো লাইনের পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে স্থাপন করা হয়। এটি ট্র্যাকের ভারসাম্য রক্ষা এবং কম্পন শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।