লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়ার বিকল্প নেই।
লক্ষ্মীপুর-২ আসনে বারবার নির্বাচিত জনপ্রিয় নেতা আবুল খায়ের ভূঁইয়ার বিকল্প বর্তমানে কেউ নেই বলে এলাকাবাসীর মতামত। খোঁজ নিয়ে জানা গেছে, নতুন ও পুরাতন উভয় ভোটারের কাছেই তিনি সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। বিশেষ করে তরুণ ভোটারদের বড় অংশ তার পক্ষে রয়েছেন।
এ আসনকে জেলার সবচেয়ে ‘ক্লিন ইমেজ’ আসন হিসেবে বিবেচনা করা হয়, আর এখানকার রাজনৈতিক মাঠ এখন ব্যাপক নেতাকর্মীর উপস্থিতিতে সরব। স্থানীয় সাধারণ জনগণ চান, আবুল খায়ের ভূঁইয়া যেন আবারও সুযোগ পান তাদের সেবা করার এবং তার অসমাপ্ত উন্নয়নমূলক কাজ শেষ করার।
লক্ষ্মীপুর-২ আসন এ ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৫০ হাজার, যেখানে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। জনাব আবুল খায়ের ভূঁইয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক জেলা বিএনপির সভাপতি ছিলেন।
এ আসনের ভোটাররা আশা করছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে, যাতে সঠিক নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া যায়। বর্তমানে তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন।
জনগণের সঙ্গে মিশেই তিনি রাজনীতি করতে চান—এমনটাই জানিয়েছেন আবুল খায়ের ভূঁইয়া।

