ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

লাল রঙয়ের টি-শার্ট পরা সেই ব্যক্তির নাম-পরিচয় জানালেন রাশেদ খাঁন

admin
আগস্ট ৩০, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

লাল রঙয়ের টি-শার্ট পরা সেই ব্যক্তির নাম-পরিচয় জানালেন রাশেদ খাঁন
Dhakanewsbd24
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনায় লাল রঙের টি-শার্ট পরিহিত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।

শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বর—৯৭১৭১৯৭২৪৩। রাশেদ খাঁনের দাবি, মিজানুর রহমান গণঅধিকারের ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা চালান।

অন্যদিকে, হামলায় জড়িত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মেরুন রঙের পোশাক পরা আরেক ব্যক্তির বিষয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, “মেরুন পোশাক পরিহিত ব্যক্তি আমাদের ডিবির কেউ নন।”

এর আগে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছিলেন, লাল টি-শার্ট পরিহিত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ইতোমধ্যে কয়েকটি টিম এ বিষয়ে কাজ করছে এবং দ্রুতই তাকে খুঁজে বের করা হবে।