ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মাত্র পাঁচ দিন পরই নতুন বন্ধুকে খোঁজার চেষ্টা ভারতের

admin
আগস্ট ১৬, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

Dhakanewsbd24 ঢাকা, ১৬ আগস্ট ২০২৫

শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মাত্র পাঁচ দিন পরই নতুন বন্ধুকে খোঁজার চেষ্টা ভারতের। ঢাকায় বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভারতের তৎকালীন রাষ্ট্রদূত সমর সেন। সেই সময় হাতে ফুলের তোড়া নিয়ে ভারতীয় কূটনীতিকের এই সৌজন্য সাক্ষাতের ছবি প্রকাশিত হয়েছিল ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু-র প্রথম পাতায়। ছবিতে হাসিমুখে করমর্দনরত মোশতাক ও সমর সেনকে দেখা গিয়েছিল।

একদা যে শেখ মুজিবের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল ঐতিহাসিকভাবে নিবিড়, তাঁর নির্মম হত্যার পর দিল্লি এত দ্রুত নতুন শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেবে—সে সময় বিষয়টি অনেককেই বিস্মিত করেছিল।

পরে, ১৯৯৮ সালে ফ্রন্টলাইন সাময়িকীতে লেখা এক নিবন্ধে সমর সেন—যিনি কূটনৈতিক মহলে ও বন্ধুদের কাছে ‘টিনু সেন’ নামেই পরিচিত ছিলেন—ব্যাখ্যা করেছিলেন সেই সিদ্ধান্তের পটভূমি।

সমর সেন লিখেছিলেন, তাঁর ব্যক্তিগত মত ছিল অপেক্ষা করা ও নজর রাখা। তবে একই সঙ্গে তিনি মনে করেছিলেন, বাংলাদেশের নতুন শাসকদের সঙ্গেও সম্পর্ক রাখা উচিত। যদিও ভারত সরকারের ভেতরে অনেকেই সেই অবস্থানের সঙ্গে একমত ছিলেন না।

তিনি আরও লিখেছিলেন, “শেখ মুজিবের হত্যাকাণ্ড বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কে নিশ্চয় একটা বড় আঘাত ছিল—কিন্তু বিপর্যয় ছিল না।”