ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সংরক্ষিত মহিলা আসনে শায়লা এনামকে মনোনয়ন দেওয়ার দাবি লক্ষ্মীপুর বাসির প্রাণের দাবি।

কাজী আবির আসলাম
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংরক্ষিত মহিলা আসনে শায়লা এনামকে মনোনয়ন দেওয়ার দাবি লক্ষ্মীপুর বাসির প্রাণের দাবি।
Dhakanewsbd24
প্রকাশ :২৩ ফেব্রুয়ারি ২০২৬
রিপোর্ট: কাজী আবির আসলাম
সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে শায়লা এনামকে মনোনয়ন দেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। স্থানীয় নেতাকর্মী ও গণতন্ত্রকামী নাগরিকদের মতে, এটি কোনো ব্যক্তি-কেন্দ্রিক আবেগের বিষয় নয়; বরং ত্যাগ, সংগ্রাম ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি এক সুস্পষ্ট অঙ্গীকারের প্রতিফলন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় শায়লা এনাম প্রমাণ করেছেন—তিনি পদ-পদবীর রাজনীতি করেন না; বরং মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রশ্নে আপসহীন অবস্থান নেওয়াই তাঁর রাজনৈতিক দর্শন। বিভিন্ন দমন-পীড়ন, মামলা-হামলা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেও তিনি কখনো পিছু হটেননি। বরং প্রতিটি সংকট তাঁকে আরও দৃঢ়, সংগঠিত ও জনমুখী নেতৃত্বে পরিণত করেছে।
ছাত্ররাজনীতি থেকে রাজপথের আন্দোলন, সেখান থেকে জাতীয় রাজনৈতিক পরিসর—প্রতিটি পর্যায়ে তিনি ছিলেন ন্যায়ের পক্ষে এক উচ্চকণ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর। তৃণমূল পর্যায়ে তাঁর গ্রহণযোগ্যতা ও সক্রিয় উপস্থিতি তাঁকে একজন পরীক্ষিত ও সংগ্রামী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত মহিলা আসন কেবল সাংবিধানিক বিধান নয়; এটি নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ প্রেক্ষাপটে শায়লা এনামের মতো ত্যাগী, সৎ ও আদর্শনিষ্ঠ নেত্রীকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হলে তা হবে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।
লক্ষ্মীপুরের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা—তাঁর মতো সাহসী ও জনমুখী নেতৃত্বকে জাতীয় সংসদে দেখতে পাওয়া। তাদের ভাষ্য, “সংগ্রামের রাজনীতি করা একজন নেত্রীই সংসদে জনগণের প্রকৃত কণ্ঠস্বর হতে পারেন।”
উল্লেখ্য, রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা শায়লা এনামের পেছনে রয়েছে এক সমৃদ্ধ ঐতিহ্য। তাঁর বাবা অ্যাডভোকেট খায়রুল এনাম লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং লক্ষ্মীপুর-৩ আসনের পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তাঁর ভাই ইমতিয়াজ এনাম (তানিম) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুক্তরাজ্য শাখার ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সচেতন মহলের অভিমত—সংরক্ষিত মহিলা আসনে শায়লা এনামকে মনোনয়ন দেওয়া হলে তা কেবল একজন নেত্রীকে মূল্যায়ন করা হবে না; বরং আদর্শভিত্তিক ও সংগ্রামী রাজনীতির প্রতি দলীয় অঙ্গীকারেরও প্রতিফলন ঘটবে।