ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সময় উপযোগী বক্তব্যে হিরো নরায়ণগঞ্জে মশিউর রহমান রনি

কাজী আবির আসলাম
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

DhakaNewsBD24

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫

সময় উপযোগী বক্তব্যে হিরো নরায়ণগঞ্জে মশিউর রহমান রনি

কে এই মশিউর রহমান রনি?
বাঘের মুখে থেকেও যদি লড়াই করে কেউ উঠে আসে, তাহলে সর্বপ্রথম নাম আসবে মশিউর রহমান রনির। শামীম ওসমানের মত একসময়ের প্রভাবশালী গডফাদারের সামনে থেকেও একক নেতৃত্ব দিয়েছেন তিনি। বহুবার জেল, রিমান্ড, নির্যাতন—সবকিছুর মধ্য দিয়েই আজ তিনি ছাত্রদল থেকে যুবদল, আর যুবদল থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের কান্ডারীতে পরিণত হয়েছেন।

ছাত্রদলের আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে মশিউর রহমান রনির বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন—

আজকে ঢাকার কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা করেছে। আমি জানি না পুলিশ কাদের লোক। তারা কি সাধারণ জনগণের, নাকি একক শেখ হাসিনার? আমি বলে দিতে চাই, যদি একক শেখ হাসিনার হয়ে থাকেন, তাহলে মনে রাখবেন—আপনারা যে পোশাক পরে আছেন, সেটা জনগণের ট্যাক্সের টাকায় কেনা। যদি ছাত্রদল চিন্তা করে, যদি তারেক রহমান চিন্তা করে, সেই পোশাক খুলে ফেলবে। সেটা আমাদের ওয়ান-টুর ব্যাপার।”

মশিউর রহমান রনি একসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর স্মার্ট নেতৃত্বে নারায়ণগঞ্জে নতুন রাজনৈতিক ধারা তৈরি হয়েছে। গণঅভ্যুত্থানমুখী আন্দোলনে তিনি ছিলেন অন্যতম সিপাহী, গুম ও মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেও তিনি রাজপথে সক্রিয় থেকেছেন।

অনেকেই বলছেন, শেখ হাসিনার পতনের আন্দোলনে মশিউর রহমান রনিই হয়ে উঠেছেন এক অনন্য “যোদ্ধা সিপাহী”।