সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে
Dhakanewsbd24
প্রকাশ : ১৮ জুন ২০২৬
বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার একটি আদালত এই আদেশ দেন।
আদালতের সমন উপেক্ষা করে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।
এর আগে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। সমনে নির্ধারিত সময়েও আদালতে উপস্থিত না হওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
সময় টিভির সাবেক এমডি জোবায়েরসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা
গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে সমন জারি করেন। পরে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে।
সমনে বলা হয়েছিল, অভিযুক্তদের ১৭ জুন নির্ধারিত সময়ে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জবাব দাখিল করতে হবে।
তবে নির্ধারিত তারিখে কেউই আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

