ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সাইপ্রাসে এস আলমের সম্পদ জব্দ

admin
মে ২৮, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সাইপ্রাসে এস আলমের সম্পদ জব্দ
Dhakanewsbd24
প্রকাশ : ২৮ মে ২০২৬
ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাসের আদালত। বাংলাদেশি কর্তৃপক্ষের অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাইপ্রাসের অর্থ পাচারবিরোধী ইউনিট ‘মোকাস’-এর আবেদনের পর গত ১৯ মে জব্দের আদেশ জারি করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল ও সাইপ্রাস ইনফর্ম।
জব্দ হওয়া সম্পত্তিটি সাইপ্রাসের পারেক্লিসিয়া এলাকায় অবস্থিত একটি দোতলা আবাসিক ভবন।
এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ২০১৬ সালে দেশটির বর্তমানে বিলুপ্ত ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচির মাধ্যমে সাইপ্রাসের নাগরিকত্ব লাভ করেন।
সাইপ্রাস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে একটি কোম্পানি নেটওয়ার্ক ও বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণামূলক ঋণ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো।
সম্পদ জব্দের আদেশের একদিন পর ইসলামী ব্যাংক থেকে নেওয়া প্রায় ৬০ লাখ ইউরোর একটি ঋণ সংক্রান্ত মামলায় বাংলাদেশের একটি আদালত সাইফুল আলমসহ তার ১০ আত্মীয় ও সহযোগীকে পাঁচ মাসের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি ডলার পাচারের অভিযোগ রয়েছে।
বাংলাদেশি কর্তৃপক্ষের দাবি, সাইফুল আলমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল, যার অনেকগুলো পরে খেলাপিতে পরিণত হয়।