সাবেক অর্থমন্ত্রীর পরামর্শে শিক্ষার্থীর উপলব্ধি
DhakaNewsBD24 | ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের এক স্মরণীয় ঘটনার কথা শেয়ার করেছেন এক শিক্ষার্থী।
তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার দিন কলাভবনের চার তলায় পরীক্ষা শেষে তিনি লিফটের সামনে গার্ডের চেয়ারে বসেছিলেন। সেদিন একই ভবনে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
লিফটে একসঙ্গে নামার সময় মুহিত সাহেব ওই শিক্ষার্থীর সঙ্গে আলাপচারিতায় বলেন—
“তোমার জায়গা অনেক ঊর্ধ্বে, এই চেয়ার তোমার জন্য না।”
শিক্ষার্থীর ভাষায়, এই কথাটি তার জীবনের এক মূল্যবান শিক্ষা হয়ে গেছে।
তিনি বলেন, “ছোট জিনিস ছাড়তে না পারলে বড় জিনিস আসবে না। আবার যার যে জায়গা, তাকে সেখানে রাখা উচিত।”
উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন—
একজন টিচারের আয় হয়তো ২৫ হাজার টাকা, আর রিকশাওয়ালার আয় ৪০ হাজার টাকা। কিন্তু সম্মানের জায়গায় শিক্ষক কয়েকশ’ গুণ এগিয়ে।
আবার বাসাবাড়িতে কাজ করা গৃহকর্মীর মাসিক আয় কখনো কখনো অফিসকর্মীর চেয়ে বেশি হলেও, সামাজিক মর্যাদায় তার অবস্থান আলাদা।
তিনি আরও বলেন, “এর মানে কোনো কাজকে আমি অসম্মান করছি না। যার যা যোগ্যতা, আসলে তাকে সেখানেই মানায়। শিক্ষা, নৈতিকতা, লক্ষ্য আর পরিশ্রম—এসবই মানুষকে বড় করে।”
শেষে শিক্ষার্থী সতর্ক করে বলেন, “পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি টাকা খুব বাজে কম্বিনেশন।”

