ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সিঙ্গাপুরের পথে ওসমান হাদি চিকিৎসক: অবস্থা ‘ভেরি ফেভারেবল কন্ডিশন’

admin
ডিসেম্বর ১৫, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিঙ্গাপুরের পথে ওসমান হাদি

চিকিৎসক: অবস্থা ‘ভেরি ফেভারেবল কন্ডিশন’

Dhakanewsbd24
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।

এর আগে চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থাকে ‘ভেরি ফেভারেবল কন্ডিশন’ বলে উল্লেখ করেন। এভারকেয়ার হাসপাতালের আইসিইউ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় চিকিৎসকরা জানান, তার হার্টবিট, ব্লাড প্রেসারসহ গুরুত্বপূর্ণ শারীরিক সূচকগুলো অনুকূল রয়েছে।

সিঙ্গাপুর থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার সকাল ১১টা ২২ মিনিটে ঢাকায় পৌঁছায়। পরে আইসিইউ থেকে সরাসরি বিমানবন্দরে নেওয়া হয় তাকে। ওসমান হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর গেছেন।

এদিকে, ওসমান হাদিকে আইসিইউ থেকে বের করার আগ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে চিকিৎসকদের বলতে শোনা যায়, “Moving from ICU with a very favourable condition”। যদিও ভিডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানকার আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।