বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি বাংলাদেশের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি বাংলাদেশের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিশিষ্ট কলামিস্ট ও সাবেক ভাইস চ্যান্সেলর ড. আবদুল লতিফ মাসুম সভাপতিত্ব করেন বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন। আরও অনেকে।
বক্তারা শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনকাল ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তারা বলেন, গুম-খুন, ভোটাধিকার হরণ, সাগর-রুনি হত্যা, শাপলা চত্বরে হেফাজতের ওপর নির্বিচার হামলা, বাড্ডা এলাকায় ছাত্রদের ওপর হেলিকপ্টার থেকে গুলি চালানো, সাংবাদিকদের নির্যাতন, ফেলানীর মর্মান্তিক ঘটনা এবং তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের ভূমিকা-—এসবই মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ।
এক বক্তা বলেন, “বঙ্গবন্ধু জনগণের তৈরি নেতা নন, ভারতের তৈরি নেতা। একইভাবে শেখ হাসিনাও ভারতের তৈরি। আজও তিনি ভারতে পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।”
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশে দুটি অধিকার এখনও অধরাই থেকে গেছে—বেদে সম্প্রদায়ের জন্য কবরস্থানের ব্যবস্থা এবং হাসপাতালের চিকিৎসক-নার্সদের রোগীর প্রতি সহনশীল ভূমিকা।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মানবিক সহায়তার অংশ হিসেবে কয়েকজন শারীরিক প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার, দরিদ্র নারীদের হাতে সেলাই মেশিন এবং এক হতদরিদ্র পরিবারের হাতে অটোরিকশার চাবি হস্তান্তর করা হয়।
বক্তারা সিভিল রাইটস সোসাইটির সামাজিক, মানবিক ও গণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সংগঠনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

