ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সেই শেখ সাদি পরীমনির বর্তমান স্বামী

admin
অক্টোবর ৬, ২০২৫ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সেই শেখ সাদি পরীমনির বর্তমান স্বামী

বিনোদন ডেস্ক | DhakaNewsBD24
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৫

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলে নানান গুঞ্জন ও সমালোচনা। তবে এসব নিয়ে পরোয়া করেন না এই আলোচিত তারকা।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে নিজের চারপাশের নানা আলোচনা-সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন পরীমনি।

অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খান এক পর্যায়ে তাকে প্রশ্ন করেন, ‘শেখ সাদি কি তোমার প্রেমিক?’
এ প্রশ্নের উত্তরে পরীমনি হেসে বলেন, “না, ও আমার ছোট ভাই। ভাইয়ের মতোই সাদি আমার খুব কাছের।”

এরপর জানতে চাওয়া হয়, তিনি বর্তমানে সিঙ্গেল কি না। জবাবে পরীমনি বলেন,
“না। আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেও বিশ্বাস করি না! আমার somehow সারাক্ষণ প্রেম-প্রেম একটা অনুভূতি কাজ করে, আর আমি মনে করি এটা থাকা ভালো।”

প্রেমের প্রসঙ্গ ঘুরে যায় বিয়ের কথায়। সঞ্চালক জানতে চান, “তুমি মোট কতবার বিয়ে করেছ?”
জবাবে পরীমনি বলেন, “একবার।”
“মানে শরীফুল রাজের কথাই বলছ?” জানতে চাইলে তিনি হাসতে হাসতে বলেন,
“হ্যাঁ, ওদের সবাইকে সৎস্বামী মনে হয়! যাদের সঙ্গে ডিভোর্স দেখা যায়নি!”

এর আগে পরীমনির সঙ্গে বিভিন্ন সময়ে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজনের নাম জড়ালেও তিনি তা নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি। এমনকি শোবিজে আসার সময়ের খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। গত বছর নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সেই গুঞ্জন আরও তীব্র হয়।

‘ইসমাইল কি তোমার স্বামী ছিলেন?’—এই প্রশ্নে পরীমনি হেসে বলেন,
“হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।”

বিয়ের প্রসঙ্গেই তিনি আরও যোগ করেন,
“ছোটবেলা থেকেই মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব! কিন্তু এই কথাটা যে এমন গুঞ্জনে রূপ নেবে, তা কখনও ভাবিনি। জানলে নিশ্চয়ই এমন কথা বলতাম না।”