ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সেই সাজিদের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে দাফন

admin
ডিসেম্বর ১২, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সেই সাজিদের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে দাফন

Dhakanewsbd24
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মৃত্যু হওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে। ছোট্ট সাজিদকে শেষবারের মতো দেখতে এসে স্বজন ও এলাকাবাসীর কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

এর আগে দীর্ঘ ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে প্রায় ৫০ ফুট গভীরতা থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

শিশুটির মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা হাহাকার করে কেঁদে ওঠেন।

জানাজায় শত শত মানুষ অংশ নেন। জানাজা শেষে বাড়ির অদূরেই স্থানীয় কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। দাফনের সময় হাজারো মানুষের ভিড়ে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়।

গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মায়ের সঙ্গে হাঁটার সময় খড় দিয়ে ঢাকা একটি অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ।

স্থানীয়রা জানান, গত বছর এক ব্যক্তি সেখানে নলকূপ স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়ে পাইপটি মুখ খোলা অবস্থায় পরিত্যক্ত করে রাখেন। কোনো ঢাকনা বা নিরাপত্তাব্যবস্থা না থাকায় খড়ের নিচে থাকা গর্তটি পরিণত হয় ছোট্ট সাজিদের জন্য মরণফাঁদে।