ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সেফুদার মৃত্যুর গুজব: অস্ট্রিয়া থেকে লাইভে এসে জানালেন “আমি বেঁচে আছি”

কাজী আবির আসলাম
জুলাই ২৪, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

সেফুদার মৃত্যুর গুজব: অস্ট্রিয়া থেকে লাইভে এসে জানালেন “আমি বেঁচে আছি”

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা ও অস্ট্রিয়া প্রবাসী সেফায়েত উল্লাহ সেফুদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে। তবে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব বলে নিশ্চিত করেছেন তার স্বজন, স্থানীয় জনপ্রতিনিধিরা এবং সেফুদা নিজেও।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত থেকে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও মন্তব্যে সেফুদার মৃত্যুর খবর ছড়াতে থাকে। এর প্রেক্ষিতে তার চাচাতো ভাই আবু সালেহ মো. সেলিম জানান, “আজকে সরাসরি কথা হয়নি, তবে বিকেলে তার ফুফাত ভাই ইরানের সঙ্গে মোবাইলে কথা হয়। তখন সেফুদা নিজেই ফোন করে বলেন, দেশে তার মৃত্যুর গুজব ছড়িয়েছে—এই খবর পেয়ে তিনি যোগাযোগ করেছেন।”

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, “সেফুদার বড় ভাই মরহুম নুরুল ইসলাম মজুমদারের ছেলে সাগরের সঙ্গে আজ বিকেলে কথা হয়েছে। তিনি মৃত্যুর বিষয়ে কিছু জানাননি। তবে দুপুর থেকেই ফেসবুকে গুজবটি ছড়াতে দেখি।”

সবচেয়ে গুরুত্বপূ্র্ণ হলো, সেফুদা নিজেই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে ফেসবুক লাইভে এসে বলেন, “আমার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরণের মিথ্যা প্রচার করছে। আমি ভালো আছি।”

সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেড়িয়াড়া গ্রামের মৃত হাজী আলী আকবরের ছেলে। তার বাবা তিনটি বিয়ে করেছিলেন। সব মিলিয়ে ভাই-বোন ১৫ জনেরও বেশি হলেও আপন ভাই-বোন ৮ জন। তবে পারিবারিক সম্পর্ক তার প্রায় সবার সঙ্গেই বিচ্ছিন্ন।

পারিবারিক জীবনে সেফুদার একটি সন্তান রয়েছে, স্বপ্নীল নামে, যিনি বর্তমানে ফিনল্যান্ডে থাকেন। তার স্ত্রী ঢাকায় অবস্থান করছেন। প্রায় ৩৫ বছর আগে তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় পাড়ি জমান এবং সেখানেই বসবাস করছেন।