ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

হাইকোর্টের বিচারক হলেন সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান

admin
আগস্ট ২৫, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

হাইকোর্টের বিচারক হলেন সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান
Dhakanewsbd24
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান রয়েছেন। তিনি এতদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (২৫ আগস্ট) বিচারপতি হিসেবে তাঁর নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছেন। নতুন বিচারপতিরা শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী।