ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

হাদির গুলিবিদ্ধের ঘটনায় যা জানাল পুলিশ

admin
ডিসেম্বর ১২, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হাদির গুলিবিদ্ধের ঘটনায় যা জানাল পুলিশ

Dhakanewsbd24
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫

ঢাকা–৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও প্রার্থী শরিফ ওসমান হাদি। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় প্রচারণা চলাকালে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় বলে জানান জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি।

ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“হাদির মতো আমাদের জীবনও ঝুঁকিতে। আমাদেরও হত্যা করা হতে পারে। তবু আমরা লড়াই চালিয়ে যাব।”

এক ফেসবুক পোস্টে ডাকসু ভিপি সাদিক কায়েম লিখেছেন,
“ওসমান হাদিকে গুলি করা হয়েছে। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের দখল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে আন্দোলন শুরু হবে। রাজধানীর ছাত্র–জনতাকে প্রস্তুত থাকতে হবে।”

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান,
“আমরা ঘটনাটি সম্পর্কে তথ্য পেয়েছি। যাচাই–বাছাইয়ের জন্য একটি টিম পাঠানো হয়েছে। টিম নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।”

এর আগেও হাদি একাধিকবার হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। গত নভেম্বর মাসে তিনি দাবি করেন, দেশি–বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে।
১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লেখেন,
“গত তিন ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও বার্তা এসেছে। আমাকে নজরদারিতে রাখা হচ্ছে, বাড়িতে আগুন দেবে, পরিবারকে নির্যাতন করবে এবং শেষ পর্যন্ত আমাকে হত্যা করবে বলে হুমকি দেওয়া হয়েছে।”