ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

৩০ হাজার টাকার বেতনে দেড় কোটির ফ্ল্যাটে চট্টগ্রামের নাজির জামাল

admin
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

৩০ হাজার টাকার বেতনে দেড় কোটির ফ্ল্যাটে চট্টগ্রামের নাজির জামাল
Dhakanewsbd24 | প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫

মাত্র ৩০ হাজার টাকা বেতনের সরকারি কর্মচারী হয়েও কোটি টাকার মালিক হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নাজির মো. জামাল উদ্দিন। অভিযোগ উঠেছে, তিনি পদ ও প্রভাব ব্যবহার করে অনিয়ম-দুর্নীতি ও ঘুষের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

তথ্য অনুযায়ী, কোর্ট রোডের কেসি দে গ্র্যান্ড ক্যাসেল ভবনের দুটি ফ্ল্যাটে থাকেন জামাল, যার বর্তমান বাজারমূল্য দেড় কোটি টাকার বেশি। তবে তিনি ২০১৯ সালে মাত্র ৮৬ লাখ টাকায় এই ফ্ল্যাট কেনেন। অফিস সহকারী হিসেবে ২০০৫ সালে চাকরি শুরু করা জামাল বর্তমানে ১৪তম গ্রেডের কর্মচারী।

অভিযোগ রয়েছে, বদলি-বাণিজ্য, ইজারা ও ভূমি জালিয়াতির মাধ্যমে জামাল বিপুল সম্পদ গড়েছেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের আট আইনজীবী দুদক চেয়ারম্যানের কাছে অভিযোগপত্র জমা দিয়ে তার ব্যাংক হিসাব জব্দ, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন। অভিযোগপত্রে বলা হয়, গত কয়েক বছরে তিনি অন্তত ৪০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

দুদকের আগের অনুসন্ধানে জামাল মাত্র অল্প সম্পদের হিসাব দিলেও বাস্তবে তার নামে-বেনামে একাধিক ফ্ল্যাট, দোকান ও হোটেলে বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মো. জামাল উদ্দিনের বক্তব্য নিতে ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।