ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

একাধিক ইউনিটে আগুন কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

admin
এপ্রিল ৩, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

একাধিক ইউনিটে আগুন
কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন
Dhakanewsbd24
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একাধিক ইউনিটে আগুন ধরে যায়। কুয়েতি রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনা শুক্রবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে—মিনা আল-আহমাদি শোধনাগারে শুক্রবার সকালে ড্রোন হামলা চালানো হয়। হামলার পরপরই স্থাপনাটির একাধিক ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, বিমানটি ইরানের মধ্যাঞ্চলের আকাশে লক্ষ্যবস্তু করে গুলি করে ভূপাতিত করা হয়।
শুক্রবার ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম পোস্টে জানায়, যুদ্ধবিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে পাইলটের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ইরানের আরেক বার্তাসংস্থা মেহের জানিয়েছে, বিমানটি এত দ্রুত বিধ্বস্ত হয়েছে যে পাইলট বের হওয়ার সুযোগ পাননি বলে ধারণা করা হচ্ছে।