স্থল হামলা হলে একজনও যেন বেঁচে না ফেরে: ইরানের সেনাপ্রধান
DhakaNewsBD24
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬
সম্ভাব্য স্থল আক্রমণ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি মুহূর্তের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। ইরনা তার বক্তব্যের সারসংক্ষেপ প্রকাশ করেছে।
সেখানে হাতামি সেনাবাহিনীকে উদ্দেশ করে বলেন, “শত্রু যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে একজনও যেন বেঁচে না ফেরে।”
এছাড়া শত্রুর গতিবিধি ও কার্যকলাপ সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে পর্যবেক্ষণ এবং সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানানো হয়।

