ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

গোনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে: যা বললেন মাদানী

admin
মে ৬, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গোনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে: যা বললেন মাদানী
Dhakanewsbd24
প্রকাশ: ৬ মে ২০২৬
আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানিয়েছেন। ‘গোনাহ থেকে বাঁচতে’ এবং হালাল পথে চলার তাগিদেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছেন।
বুধবার (৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তে তাঁর প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে, তবুও তিনি আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করেছেন।
রফিকুল ইসলাম মাদানী লেখেন, “আমি আমার আল্লাহকে ভয় করি… গোনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত—দ্বিতীয় বিয়ে—নিতে বাধ্য করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, সমাজে অনেকেই বিবাহিত হয়েও ‘হারাম’ সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি সে পথ এড়িয়ে চলতে চেয়েছেন।
পোস্টে প্রথম স্ত্রীর মানসিক অবস্থার কথাও তুলে ধরেন তিনি। বলেন, তাঁর এই সিদ্ধান্তে স্ত্রী কষ্ট পেয়েছেন এবং বিষয়টি মেনে নেওয়ার জন্য তিনি সময় নিচ্ছেন।
মাদানী আরও জানান, প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর আড়াই বছরের সংসারে বড় কোনো সমস্যা ছিল না। তবে দ্বিতীয় বিয়ের আগে তিনি বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন।
পোস্টের শেষাংশে তিনি সবার কাছে দোয়া চান, যেন তিনি দুই স্ত্রীর প্রতি ন্যায়বিচার করতে পারেন এবং কারও অধিকার নষ্ট না হয়।
এদিকে, তাঁর এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ প্রথম স্ত্রীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।