ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তৃণমূল থেকে উঠে আসা রবিউল আলম শিবলুকে যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান নেতাকর্মীরা

admin
অক্টোবর ৫, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

তৃণমূল থেকে উঠে আসা রবিউল আলম শিবলুকে যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান নেতাকর্মীরা
Dhakanewsbd24
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক
তৃণমূল থেকে উঠে আসা বিএনপির রাজনীতির ত্যাগী ও পরীক্ষিত নেতা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম শিবলুকে ঢাকা মহানগর উত্তর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মীদের কাছে রবিউল আলম শিবলু একজন ত্যাগী, দক্ষ সংগঠক ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তার হাত ধরে অসংখ্য ত্যাগী নেতাকর্মী গড়ে উঠেছেন বলে দাবি করছেন তার অনুসারীরা।
ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা রবিউল আলম শিবলু দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে জানান নেতাকর্মীরা।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে রবিউল আলম শিবলু ও তার অনুসারীদের বিভিন্ন সময় নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। তারপরও তিনি দলীয় কার্যক্রম থেকে পিছিয়ে যাননি।
নেতাকর্মীরা বলেন, রবিউল আলম শিবলু শুধু একজন নেতা নন, তিনি একজন সংগঠক। তার হাত ধরে অসংখ্য নেতাকর্মী রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে তাদের সংগঠিত করা এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে উৎসাহিত করার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে।
তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও রাজনৈতিক অবদানের মূল্যায়ন করে রবিউল আলম শিবলুকে ঢাকা মহানগর উত্তর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হবে। এতে তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা আরও উৎসাহিত হবেন বলে মনে করছেন তারা।
নেতাকর্মীদের ভাষ্য, মিছিলের শেষ সারিতে থাকা কর্মীও একদিন সাংগঠনিক পরিচয় ও মূল্যায়ন পাবেন—দলের এমন প্রত্যাশা ও প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখতে চান তারা। সেই ধারাবাহিকতায় রবিউল আলম শিবলুর মতো ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে বলেও আশা করছেন তারা।
তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, রবিউল আলম শিবলুর মতো ত্যাগী, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে ঢাকা মহানগর উত্তর যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হবে।
তাদের প্রত্যাশা, দলের নেতৃত্ব রবিউল আলম শিবলুর দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক অবদান বিবেচনায় নিয়ে তাকে যথাযথভাবে মূল্যায়ন করবে। তৃণমূলের কাছে তিনি দলের মধ্যমণি হয়ে আরও দীর্ঘ পথ এগিয়ে যাবেন—এমন প্রত্যাশাই নেতাকর্মীদের।